সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: - মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার দর্শক মজেছে ‘চক্র ২’-এ: - চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে
খেলাধূলা

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা ‘অনিশ্চিত’

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক বোমাবর্ষণের পর জাতীয় দল যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে কি না, তা তিনি নিশ্চিত নন।
 
“এই হামলার পর বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়ার বিষয়ে আমাদের কাছ থেকে আশা করা যায়না,” ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ক্রীড়া বিষয়ক পোর্টাল ভারজেশ৩-কে একথা বলেন।
 
রোববার দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা অব্যাহত থাকে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসলামি প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি বেড়েছে।
 
ইরান বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে। সূচি অনুযায়ী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরান। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইরানের।
 
এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রথম দফাতেই ইরানের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
 
ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের বর্তমান পরিস্থিতি নিয়ে ফিফা শনিবার জানিয়েছে, তারা ওই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই সম্পর্কিত আরো

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার

দর্শক মজেছে ‘চক্র ২’-এ: চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন

অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার

এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে