সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়
খেলাধূলা

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি ঘোষণা

দীর্ঘ ২৩ বছর পরে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সেই টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে।
 
বাংলাদেশের এই সফরের ভেন্যু অবশ্য অনেকটা আগেই ঠিক হয়েছিল। গত ডিসেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি হবে ডারউইন ও ম্যাকাইতে। এবার ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি দিনক্ষণও জানানো হলো। 
 
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট। এটি অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
 
এই দুটির কোনোটিই অবশ্য অস্ট্রেলিয়ার মূল টেস্ট ভেন্যু নয়। মূলত নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে কোনো সিরিজ হলেই নর্দার্ন টেরিটরিতে তা আয়োজন করে থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া।
 
এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে একবারই টেস্ট খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। ২০০৩ সালের সেই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলেছিল টাইগাররা।
 
সিরিজ শেষের পর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট খেলবে, তার আগে জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে।

এই সম্পর্কিত আরো

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়