সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
খেলাধূলা

২ ভেন্যুতে নারী বিপিএল, শুরু ৪ এপ্রিল

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিপিএল। রোববার (২২ ফেব্রুয়ারি) নারী বিপিএল শুরুর দিনক্ষণও জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
বোর্ড সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪ এপ্রিল শুরু হবে নারীদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। পর্দা নামবে ১৪ এপ্রিল।
 
দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভেন্য হিসেবে ঢাকা ও চট্টগ্রামকে বেছে নিয়েছে বিসিবি। স্টেডিয়ামের নাম আনুষ্ঠানিকভাবে না জানালেও সেই ভেন্যু দুটি হতে পারে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
 
প্রথমবারের মতো নারীদের নিয়ে দেশে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। তিন দলের টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের খেলোয়াড় ও উঠতি প্রতিভারা। ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
 
কেবল দেশি খেলোয়াড় নয়, বিদেশিরাও খেলতে পারবেন। বিসিবির অনুমতি নিয়ে বিদেশিদের দলে নেওয়া যাবে। এতে টুর্নামেন্টে প্রতিযোগিতা বাড়বে বলে বিশ্বাস বিসিবির।
 
এরই মধ্যে স্থানীয় নারী ক্রিকেটারদের ক্যাটাগরি নির্ধারণের কাজ শুরু করেছেন নির্বাচকেরা।
 
ড্রাফটের জন্য স্থানীয় ক্রিকেটারদের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। সর্বোচ্চ ক্যাটাগরি হিসেবে থাকবে ‘আইকন’, যেখানে জাতীয় দলের তিনজন তারকা ক্রিকেটারের একজন করে নেবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে পারিশ্রমিক।
 
আইকন হিসেবে অধিনায়ক নিগার সুলতানার থাকা প্রায় নিশ্চিত। তার সঙ্গে সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারিও বিবেচনায় আছেন।
 
স্থানীয়দের দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এই ক্যাটাগরি থেকে দুজন করে খেলোয়াড় নেবে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ১২ জন ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা করে। ‘সি’ ক্যাটাগরিতে রাখা হবে প্রায় ২০ জন ক্রিকেটার, যাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা। এই ক্যাটাগরিতে প্রথম ডাকে অবিক্রীত থাকা ক্রিকেটারদের আবার তোলা হবে ‘ডি’ ক্যাটাগরিতে, যেখানে পারিশ্রমিক হবে দেড় লাখ টাকা। এখনো চূড়ান্ত হয়নি কারা কোন ক্যাটাগরিতে থাকবেন। কয়েক দিনের মধ্যেই তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ।
 
ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগ্রহ থাকলে তাদের ড্রাফটেও তোলা হতে পারে। বিদেশি ক্রিকেটারদের সম্ভাব্য পারিশ্রমিক ধরা হয়েছে, এ ক্যাটাগরি: ৮ হাজার মার্কিন ডলার, বি ক্যাটাগরি: ৬ হাজার মার্কিন ডলার, সি ক্যাটাগরি: ৩ হাজার মার্কিন ডলার।
 
প্রতিটি ম্যাচে একাদশে দুজন বিদেশি ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক, আর স্কোয়াডে রাখতে হবে অন্তত চারজন বিদেশি খেলোয়াড়।
 
এদিকে তিন দলের এই টুর্নামেন্টের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিসিবি। নারী বিপিএলে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টাকা। এরই মধ্যে ছেলেদের বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স সত্ত্বাধিকারী নাবিল গ্রুপ ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি টিভি স্বত্ব বিক্রি ও পৃষ্ঠপোষক খোঁজার কাজও শুরু করেছে বিসিবি।

 

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী