সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
খেলাধূলা

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের তালিকা চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ। মূলত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সুবিধাজনক অবস্থানে থাকার কারণেই লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তদের দল এই সুযোগ পেয়েছে।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই দিনে পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করার সাথে সাথেই ২০২৮ বিশ্বকাপের এই সমীকরণটি চূড়ান্ত হয়ে যায়।
 
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ১২টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই তাদের জায়গা নিশ্চিত করে রেখেছে। বাকি দলগুলোর মধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠা আটটি দল সরাসরি ২০২৮ সালের আসরের টিকিট পেয়েছে। এর বাইরে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দলকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
 
র‍্যাঙ্কিং বিবেচনার জন্য আইসিসি আগামী ৯ মার্চকে শেষ সময় বা ‘কাট-অফ ডে’ হিসেবে নির্ধারণ করেছে। 
 
এই তারিখের আগে বাংলাদেশ, আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। ফলে তাদের বর্তমান র‍্যাঙ্কিং পয়েন্ট কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর অবস্থানে রয়েছে। ১০ ও ১২ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তান ও আয়ারল্যান্ডও তাদের অবস্থান সুরক্ষিত থাকায় সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। বাকি ৮টি দল নির্ধারিত হবে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্বের লড়াইয়ের মাধ্যমে।
 
ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উত্তীর্ণ দলগুলো পরের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ 'এ' থেকে পাকিস্তান ও ভারত, গ্রুপ 'বি' থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ 'সি' থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ 'ডি' থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এদিকে সুপার এইট থেকে বাদ পড়লেও অস্ট্রেলিয়ার অংশগ্রহণ নিশ্চিত। কারণ,  নিউজিল্যান্ডের সঙ্গে আগামী বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার। যে কারণ গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়াও অবধারিতভাবেই থাকছে পরের আসরে। 
 
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ১২টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই তাদের জায়গা নিশ্চিত করে রেখেছে। বাকি দলগুলোর মধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠা আটটি দল সরাসরি ২০২৮ সালের আসরের টিকিট পেয়েছে। এর বাইরে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দলকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী