রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ঢাকার ১৩টি আসনে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি যমুনা ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ভালুকায় ঘর থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন, বিএনপিকে ধন্যবাদ জানাল ডিবিএর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: - টিআইবির প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা
খেলাধূলা

পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে প্রথমবারের মত ১১ ফেব্রুয়ারি ড্রাফট থেকে নিলাম অনুষ্ঠিত হবে। বাংলাদেশি ছাড়াও অস্ট্রেলিয়ার ৬০ জন এবং ওয়েস্ট ইন্ডিজের ৫৭ জন খেলোয়াড় ড্রাফটে আছেন। 

নিলামের জন্য তালিকাভুক্ত হয়েছেন ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারা।

অন্যান্য বিদেশি খেলোয়াড়দের মধ্যে ড্রাফটে শ্রীলঙ্কার ৪৭ জন, সংযুক্ত আরব আমিরাতের ৩৭ জন, আফগানিস্তানের ৩৬ জন, ইংল্যান্ডের ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন এবং নিউজিল্যান্ডের ৩২ জন, যুক্তরাষ্ট্রের ২০ জন, আয়ারল্যান্ডের ১৩ জন এবং জিম্বাবুয়ের ১১ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। 

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২.২০ কোটি পাকিস্তানি রুপির তালিকায় আছে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। ১.১০ কোটি পাকিস্তানি রুপির ক্যাটাগরিতে আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ৬০ লাখ পাকিস্তানি রুপির ক্যাটাগরিতে নাঈম শেখ, সাব্বির রহমান, আকবর আলি, আলিস আল ইসলামদের রেখেছে পিএসএল কর্তৃপক্ষ।

মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি হিসেবে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৮২ লাখ টাকা। এর আগে লাহোরের হয়ে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। ২০১৬ ও ২০১৮ সালে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতিয়েছেন কাটার মাস্টার।

এই সম্পর্কিত আরো

ঢাকার ১৩টি আসনে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

যমুনা ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভালুকায় ঘর থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা

নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন, বিএনপিকে ধন্যবাদ জানাল ডিবিএর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: টিআইবির প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা