সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে নিকোলাস ওতামেন্দির একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সমর্থকদের উত্তাপে ম্যাচ নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর সকাল ৭টায় বল মাঠে গড়ায়।

সুপার ক্ল্যাসিকোর প্রথমার্ধে গোল ছাড়াই বিরতিতে যায় ব্রাজিল-আর্জেন্টিনা দল। তবে দ্বিতীয়ার্ধে শুরুটা ছিল ব্রাজিলেরই। একাধিকবার গোলপোস্টের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। তবে ঘরের মাঠে দর্শকদের আনন্দ দেওয়া হয়নি সেলেসাওদের। খেলার ধারার বিপরীতেই ম্যাচের প্রথম গোল করে বসে আর্জেন্টিনা। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে লাফিয়ে হেড করেন নিকোলাস ওতামেন্ডি। বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে একটি গোল নিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আর্জেন্টিনা। খেলা চলাকালে ব্রাজিলের খেলোয়াড় জেয়েলিংটন লাল কার্ড পেয়েছেন।

এদিন খেলা শুরু হওয়ার আগেই গ্যালারিতে দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। ঘটনার সূত্রপাত মূলত পতাকা রাখা নিয়ে। আর্জেন্টিনার পতাকা দেখে দুয়ো দিতে শুরু করে ব্রাজিল সমর্থকরা। এর প্রতিবাদ জানায় আর্জেন্টিনা সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ অবস্থায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সমর্থকদের শান্ত করতে সদলবলে এগিয়ে যান গ্যালারির দিকে; কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আর্জেন্টিনা দল মাঠ ছেড়ে উঠে যায়। তারা অশান্ত অবস্থায় খেলতে অস্বীকৃতি জানায়। তবে ম্যাচ কর্মকর্তা, ব্রাজিল ফুটবল ফেডারেশন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হলে বল মাঠে গড়ায়।

যার ফলে ম্যাচে ৪২টি ফাউলের ঘটনা ঘটেছে। যেখানে ব্রাজিল একাই করেছে ২৬টি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে লাল কার্ড দেখতে হয়েছে ব্রাজিলের খেলোয়াড় জেয়েলিংটনকে। এমন ঘটনা বহুল ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনার ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ছয় ম্যাচে তিন হার নিয়ে টেবিলের পাঁচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ৬ , ম্যাচে এক হারে শীর্ষে আর্জেন্টিনা।

উল্লেখ্য, ব্রাজিল তাদের ইতিহাসে কখনও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারেনি। কিন্তু এবার সেই হারের স্বাদ দিল আর্জেন্টিনা। টানা ৬৪ ম্যাচ পর ৬৫তম ম্যাচে এসে হারল ব্রাজিল।

সর্বশেষ পাওয়া সংবাদ