সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
খেলাধূলা

চট্টগ্রামে হচ্ছেনা বিপিএলের কোন ম্যাচ, সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুধুমাত্র সিলেট ও ঢাকায় আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়োজক ভেন্যুর তালিকা থেকে চট্টগ্রামকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

প্রাথমিক সূচি অনুযায়ী, সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ৩ জানুয়ারি। এরপর টুর্নামেন্টটি চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর টুর্নামেন্ট স্থগিত হওয়ায় বিসিবিকে সেই সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান সাংবাদিকদের বলেন, “আমাদের সামনে দুই দিনের একটি বিরতি রয়েছে। এই দুই দিন সামঞ্জস্য করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিপিএল শুধুমাত্র দুই ভেন্যুতে আয়োজন করার। এভাবে না করলে সময়সূচি ঠিক করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামে ম্যাচ বাতিল করতে বাধ্য হচ্ছি- এ জন্য চট্টগ্রামের দর্শকদের কাছে আমরা দুঃখিত। এতে করে আমরা দুই দিনের ভ্রমণ সময় বাঁচাতে পারব।”

সংশোধিত সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর প্রতিযোগিতা ঢাকায় স্থানান্তরিত হবে। ১৫ জানুয়ারি থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি। একই দিনে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ হিসেবে প্রথম কোয়ালিফায়ার আয়োজন করা হবে। এক দিনের বিরতির পর ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার