সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
খেলাধূলা

রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন নেপালের লামিচান

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচান।সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুকে এ খবর জানিয়েছে রাজশাহী। সেখানে তারা লিখেছে, ‘স্বাগতম হিমালয়ের ম্যাজিক সন্দীপ লামিচান।’

তারা আরও লিখেছে, ‘নেপাল শুধু খেলা দেখবে না, লড়াইয়ের অংশ হয়েছে।’

সারাবিশ্বে বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে থাকেন লামিচান। বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৮/১৯ মৌসুমে সিলেটের হয়ে ৬ ম্যাচে ৪ উইকেট নেন লামিচান।

এর আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

নিশামের সাথে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রাজশাহী দলে আরও আছেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসেন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্ত এবং জাহানদাদ খান।

দেশি খেলোয়াড়দের মধ্যে রাজশাহী দলে আছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং আকবর আলীরা।

আরও পড়ুন:

বিপিএল মাতাতে আসছেন মঈন আলি

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

বিপিএল খেলার জন্য ৯ খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার