সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
খেলাধূলা

৫০ কিংবদন্তী খেলোয়াড়ের নাম প্রকাশ করলো বিকেএসপি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন- সেইসব ৫০ জন কিংবদন্তী খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সেই তালিকা প্রকাশ ও সম্মাননা প্রদান করা হয়।

বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ জন কিংবদন্তী খেলোয়াড়দের চিহ্নিত নাম ফলক উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। মহাপরিচালক তার বক্তব্যে তারকা খেলোয়াড়দের আলোকিত মানুষ হিসেবে অভিহিত করেন এবং তাদের কারনেই বিকেএসপি তথা দেশ আলোকিত হয়ে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তোরিয় পরিয়ে দেয়া হয়।

অডিও ভিজ্যুয়ালের অনুষ্ঠান শেষে মহাপরিচালক সবাইকে সাথে নিয়ে র‌্যালিতে অংশ নেন এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীত পার্শ্বে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত একটি নাম ফলক উন্মোচন করেন। লিজেন্ডদের নামের তালিকা উন্মোচনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং ক্রীড়াক্ষেত্রে আরও মনোনিবেশ করবে বলে মহাপরিচালক মনে করেন।

অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম “বিকেএসপি লিজেন্ডস” তালিকায় অন্তর্ভূক্ত করে তা উন্মোচন করা হয়।

লিজেন্ড তালিকায় যারা আছেন- আর্চারি-মো: হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি, আব্দুর রহমান আলিফ ও মো: সাগর ইসলাম, এ্যাথলেটিক্সে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, মো: জহির রায়হান ও শিরিন আক্তার, ক্রিকেটে এ এম নাইমুর রহমান দূর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মমিনুল হক সৌরভ, লিটন দাশ ও মারুফা আক্তার, ফুটবলে- মো: মাসুদ রানা, হাসান আল মামুন, মোঃ মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো: জাহিদ হাসান এমিলি, মো: জাহিদ হোসেন, মো: মামুনুল ইসলাম, হেমন্ত ভিন্সেন্ট বিশ্বাস, আখি খাতুন, মো: রহমত মিয়া, ঋতুপর্না চাকমা, আফাইদা খন্দকার ও শেখ মোরসালিন, হকিতে আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মোঃ মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো: মামুনুর রহমান চয়ন, শ্যূটিংয়ে আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি, সাঁতারে কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা, বাস্কেটবলে মিঠুন কুমার বিশ্বাস, মোঃ সামসুজ্জামান খান ও মোঃ খালেদ মাহমুদ আকাশ, বক্সিংয়ে মোঃ আব্দুর রহিম এবং টেনিসে- এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার