মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
খেলাধূলা

বিপিএলে রংপুরের হয়ে খেলবেন মালান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক ওপেনার ডেভিড মালান।

শনিবার (৬ ডিসেম্বর) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মালানের খেলার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।

গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মালান। বরিশালের হয়ে নয় ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ৩১৬ রান করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিলেন ইংল্যান্ডের হয়ে ৬২ ম্যাচে ১৮৯২ রান করা মালান।

ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, পাকিস্তানের ইফতিখার আহমেদ এবং ফাহিম আশরাফের সাথে সরাসরি চুক্তি করেছে রংপুর।

দেশি খেলোয়াড়দের মধ্যে নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে এবং নিলাম থেকে লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানার মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে রংপুর। এদিকে দলের প্রধান কোচ হিসেবে মিকি আর্থারের নাম ঘোষণা করেছে রংপুর।

আরও পড়ুন:

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, সিলেটে হবে উদ্বোধনী ম্যাচ

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, দেখে নিন কোন গ্রুপে কোন দল

বিপিএলে দেখে নিন ৬ দলের স্কোয়াড

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার