December 13, 2025 - 10:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, সিলেটে হবে উদ্বোধনী ম্যাচ

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, সিলেটে হবে উদ্বোধনী ম্যাচ

spot_img

স্পোর্টস ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে।

সূচি অনুযায়ী, এবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে মাত্র ১০টি। অন্যদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়াম—উভয় ভেন্যুই পাচ্ছে ১২টি করে ম্যাচ। তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি প্লে-অফ ম্যাচসহ ফাইনাল আয়োজনের দায়িত্ব থাকছে মিরপুরে।

বিপিএলের ১২তম আসরের সূচনা হবে ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। লিগ পর্বের প্রথম ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।

সিলেট পর্ব শেষ হওয়ার পর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। এই ভেন্যুতে ৬টি ম্যাচ ডেতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আরও ১২টি খেলা। এরপর লিগ পর্বের শেষ ছয় ম্যাচ এবং নকআউট পর্বের চার ম্যাচের জন্য বিপিএল ফিরবে ঢাকায়। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই পর্বের টানা তিন দিনের খেলার মধ্য দিয়ে ১৭ জানুয়ারি লিগ পর্বের সমাপ্তি ঘটবে।

এরপর একদিন বিরতির পর ১৯ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তারপর একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সবশেষে, আগামী ২৩ জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। প্লে-অফের প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।

বরাবরের মতো লিগ পর্বে প্রতি দিন দুইটি করে খেলা হবে। শুধু শুক্রবার বাদে অন্যান্য দিন প্রথম ম্যাচ দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ২টায় এবং সন্ধ্যা ৭টায়।

আরও পড়ুন:

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ

বিপিএলে দেখে নিন ৬ দলের স্কোয়াড

বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...