রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র আয়োজনে আগামী ২০ নভেম্বর (সোমবার) রাজধানীর পল্টন ময়দান আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’। এবারের টুর্নামেন্ট নকআউট সিঙ্গেল এলিমিনেটর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া থেকে সর্বোচ্চ ৫৫টি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্ট উপলক্ষে শনিবার সেগুনবাগিচায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিআরইউ সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ফিকশ্চার তৈরি করা হয়।

image-43

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দিন, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ ও কার্যনির্বাহী সদস্য কিরণ শেখ।

সংবাদ সম্মেলনে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী বলেন, ওয়ালটন সর্বদা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলাধূলায় পৃষ্ঠপোষকতা করে থাকে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ন এবং বন্ধুত্বপূর্ণভাবে ওয়ালটন সবসময় ডিআরইউর পাশে থাকে। এরই ধারাবাহিকতায় ডিআরইউ সদস্যদের বিনোদনের জন্য আয়োজিত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টেও ওয়ালটনকে পাশে পেয়েছি। সেজন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মূলত সাংবাদিকদের জন্য একটু বিনোদনের আয়োজন করা হয়। এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান থেকে ৫৫টি দল অংশগ্রহণ করছে। এটা সত্যিই এক বিশাল আয়োজন। ডিআরইউ’র এই আয়োজনের সঙ্গী হতে পেরে ওয়ালটন অত্যন্ত আনন্দিত।

আশা করি- সাংবাদিক বন্ধুগণ ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ভালোভাবে উপভোগ করবেন। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক ও বিস্তারিত তুলে ধরা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ