মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খেলাধূলা

নিউজিল্যান্ড সিরিজে নতুন অধিনায়কের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেন।

লিটন না থাকায় নাজমুল শান্তকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেন, সামনের দুটি টেস্টে শান্ত (নাজমুল) অধিনায়ক।

এর আগে চোটের কারণে বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এরপর শেষ ম্যাচের অধিনায়কের দায়িত্ব বর্তায় ব্যাটার নাজমুল হাসান শান্তর ওপর। সাকিব অসুস্থ থাকায় ধারণা করা হয়েছিল টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। কিন্তু তিনি সিরিজ থেকে ছুটি চাওয়ায় নতুন অধিনায়কের খোঁজে নাম বিসিবি।

অন্যদিকে লিটনের ছুটির বিষয়ে জালাল ইউনুস বলেন, লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি।

এর আগে বিশ্বকাপ চলাকালীন দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে শান্তর। তবে টেস্ট দলকে নেতৃত্ব দেবেন এবারই প্রথম। তাছাড়া বয়সভিত্তিক দলকেও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে বাঁহাতি এই ব্যাটারের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত