সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
advertisement
খেলাধুলা

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

রোববার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে চাটার্ড ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় জাতীয় দলের ক্রিকেটাররা।

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে গত ২৭ সেপ্টেম্বর ভারতের বিমান ধরে সাকিব-মুশফিকরা। তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল। শেষ দিকে লঙ্কানদের হারিয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রেখে দেশে ফিরলো টাইগাররা।

এই বিশ্বকাপে অনেক বড় আশা নিয়ে সফর করেছিল বাংলাদেশ। প্রত্যয় ছিল গত সব বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়া। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সেমিফাইনালে খেলারও আশা করেছিলেন। তবে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতে আসর শেষ করতে হয়েছে। শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বাকি সাত ম্যাচেই হেরেছে।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি। তিনি আগেই দেশে ফিরেছিলেন। এর বাইরে বাকি ক্রিকেটাররা আজ দেশে ফিরেছেন। তাদের সঙ্গে আছেন টিম ডিরেক্টর হিসেবে যাওয়া খালেদ মাহমুদ সুজন ও দেশে কোচিং স্টাফরা।

ভারত থেকে সরাসরি আফ্রিকার বিমান ধরেছে পেইস বোলিং কোচের দায়িত্ব ছাড়া অ্যালান ডোনাল্ড।

২০০০ সালের পর ওয়ানডে বিশ্বকাপে এবারই সবচেয়ে কম ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ সালের আসর বাদে বাংলাদেশ প্রত্যেক টুর্নামেন্টেই ৩টি করে ম্যাচে জিতেছিল।

এদিকে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না জাতীয় দলের খেলোয়াড়রা। ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ খেলবে তারা।

আরও পড়ুন:

বড় হারেই বিদায় পাকিস্তানের, জয় দিয়ে শেষ ইংল্যান্ডের

হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

ম্যাক্সওয়েলের ইনিংসে যত রেকর্ড

সর্বশেষ পাওয়া সংবাদ