বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: - পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে 3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC. ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম
খেলাধূলা

এশিয়া কাপে বাংলাদেশের ৩ ম্যাচই আবুধাবিতে

স্পোর্টস ডেস্ক : আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০২৫ এশিয়ান কাপের ভেন্যু ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বি-গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

এ সম্পর্কে এসিসি সভাপতি মহসিন নাকভি বলেছেন আট দলের এই টুর্ণামেন্ট আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।

এর মধ্যে আবু ধাবীতে এশিয়া কাপের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের একটি ম্যাচ রয়েছে। টুর্নামেন্টের বেশীরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ব্লকবাস্টার ম্যাচটিসহ ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমানের ম্যাচটি ছাড়া বাংলাদেশ সময় রাত ৮টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।

এশিয়া কাপের আসন্ন এই টুর্নামেন্ট টি২০ ফর্মেটে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে আয়োজিত টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি২০ ফর্মেটে আয়োজিত হচ্ছে।

মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের সাথে গ্রুপ-এ’তে আরো রয়েছে স্বাগতিক আরব আমিরাত ও ওমান। গ্রুপ-বি’তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

৯ সেপ্টেম্বর আবু ধাবীতে হংকং বনাম আফগানিস্তানের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে।

গ্রপ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর শেষে শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচী-

Imported from WordPress: image-2.png

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC.

ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম