শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’
খেলাধূলা

বাবর-রিজওয়ানদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মত অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর ও রিজওয়ান। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়েন আফ্রিদি।

ইনজুরির কারণে বাংলাদেশ সফরের দলে জায়গা হয়নি তিন পেসার হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং স্পিন অলরাউন্ডার শাদাব খানের।

পাকিস্তান দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন দুই পেসার সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। সর্বশেষ পিএসএলে শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের হয়ে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট নেন সালমান। এই সংস্করণে ২৩ ম্যাচে ৩৯ উইকেট সংগ্রহ করেছেন সালমান।

পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে চার ম্যাচে ৬ উইকেট নিয়েছেন দানিয়াল। টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন দানিয়াল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে- ২০, ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশ সফরে পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মোকিম।

এই সম্পর্কিত আরো

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’