সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
খেলাধুলা

সাকিবের পরিবর্তে বিশ্বকাপ দলে এনামুল

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। ইনজুরির কারনে আগামী ১১ নভেম্বর পুনেতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না সাকিব।

সাকিবের পরিবর্তে বিজয় বাংলাদেশ দলভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি।

আইসিসির দেয়া এক বিবৃতিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলার সময় বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরে সাকিবের। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৬৫ বলে ৮২ রান করে বাংলাদেশের ৩ উইকেটে জয়ে বড় অবদান রাখেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে সাকিব ব্যথানাশক ওষুধ খান এবং ইনজুরি আক্রান্ত আঙুলে স্কচটেপ ব্যবহার করে মাঠে নামেন।

মাত্র দুই ম্যাচ জয়ে ইতোমধ্যে বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের।

আরও পড়ুন:

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয়ে সেমিতে অস্ট্রেলিয়া

বিশ্বকাপ শেষ সাকিবের

সর্বশেষ পাওয়া সংবাদ