সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ শেষ সাকিবের

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার।

মঙ্গলবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই খবর জানিয়েছে।

বাংলাদেশ দল তাদের পরবর্তী ম্যাচের ভেন্যু পুনের উদ্দেশ্যে রওনা হলেও সাকিব আজই দেশে ফিরে আসছেন।

সাকিবের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্সরে করানো হয়, রিপোর্টে আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।’ চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার চোট পেলেন সাকিব। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান সাকিব। যার ফলে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হয়নি তার।

সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এদিন নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। এরপর বল করে নিজের কোটা পূরণ করেছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। পরে লঙ্কানদের দেওয়া ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮২ রানের দারুণ এক ইনিংস সাকিব।

চলতি বিশ্বকাপ বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে নিজের চিরচেনা ফর্ম দেখাতে পারেনি বৈশ্বিক এ মহারণে। ৭ ম্যাচে ব্যাট হাতে ১৮৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৯ উইকেট।

আরও পড়ুন:

বিশ্বকাপে শ্রীলংকাকে হারিয়ে সপ্তমস্থানে উঠলো বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ‘টাইম আউট’ হলেন ম্যাথিউস

সর্বশেষ পাওয়া সংবাদ