রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

আবুধাবি টি-টেনের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেনের সপ্তম আসরের সময়সূচি চূড়ান্ত হয়েছে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন এই আসর অনুষ্ঠিত হবে।

এবারের আসরে প্রথম ম্যাচ মাঠে গড়াবে চলতি বছরের ২৮ নভেম্বর। আর টুর্নামেন্ট চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়ন ডেক্কান গ্ল্যাডিয়েটর্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল খেলবে পয়েন্ট তালিকার ৩ ও ৪ নম্বর দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সাথে। সবশেষ দুই দল মিলিত হবে ফাইনালে।

টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক জানান, গেল বছরের আবুধাবি টি-টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি।

আবুধাবি টি-টেন লিগ আইসিসি স্বীকৃত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আয়োজিত বিশ্বব্যাপী জনপ্রিয় একটি টুর্নামেন্ট। টুর্নামেন্টে একটি দল প্রতি ইনিংসের ৯০ মিনিটে ১০ ওভার খেলার সুযোগ পায়।

সর্বশেষ পাওয়া সংবাদ