রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেল নেপাল এবং ওমান। এশিয়া কোয়ালিফায়ার্সের ফাইনালে উঠেই এই দুই দেশের হাতে চলে এল বিশ্বকাপের ‘কনফার্মড টিকিট’।

শুক্রবার বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল। অন্যদিকে, প্রথম সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ১০ উইকেটের জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে পা দেয় ওমান।

কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামা আরব আমিরাত ৯ উইকেটে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। উইকেটরক্ষক-ব্যাটার বৃত্তি অরবিন্দ ৫১ বলে ৮ চার ও ২ ছক্কায় দলের সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেন।

নেপালের বাঁহাতি অর্থোডক্স স্পিনার কুশল মাল্লা ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় নেন ৩ উইকেট। তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে ৪ ওভারে ১৪ রান খরচায় ২ উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়ায় ১৭ বল হাতে রেখে ২ উইকেট খুইয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসিয়ে বিশ্বকাপে যাওয়ার আনন্দে মাতে হিমালয়ের দেশটি। উইকেটরক্ষক-ব্যাটার আসিফ শেখ ৫১ বলে ৭ চার ও এক ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক রোহিত পাউডেল ২০ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। আফিফ ও পাউডেল তৃতীয় উইকেটে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

অন্যদিকে, কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে টসে জেতা বাহরাইন ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১০৬ রানে থামে। ২৩ বলে ৫ চারে সর্বাধিক ৩০ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার ইমরান আলী। আহমের বেন নেসার ২৬ ও ওপেনার সারফারাজ আলী ২৩ রানের ইনিংস খেলেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

বাহরাইনের সাথাইয়া বীরপাথিরান এ ম্যাচে প্রথম বলে আউট হয়ে গড়েছেন বিব্রতকর বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনিই এখন সবচেয়ে বেশি, পাঁচবার গোল্ডেন ডাকের অধিকারী।

ওমানের হয়ে আকিব ইলিয়াস ৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নেন।

দুই ওপেনার কাশ্যপ প্রজাপতির ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৭ ও উইকেটরক্ষক-ব্যাটার প্রতীক আথাভালের ৪২ বলে ৬ চারে ৫০ রানের ইনিংসে ভর করে ৩৪ বল হাতে রেখে ১০ উইকেটের জয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পায় ওমান।

রোববার ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও ওমান।

২০০৭ সালে প্রথমবার হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ ওভারের কাপযুদ্ধের নবম সংস্করণ হবে মেগা। এই প্রথমবার ২০টি দল অংশ নেবে টুর্নামেন্টে। চারটি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলিকে। সেখান থেকে প্রথম ও দুয়ে শেষ করা দল সুপার এইটের জন্য় কোয়ালিফাই করবে। নেপাল এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবে।

অন্য়দিকে ওমান এই প্রথমবার প্রাথমিক পর্যায় পেরিয়ে মূল পর্বে পা রাখছে। ১৮টি দল ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। আর শেষ দু’টি দল ঢুকবে চলতি মাসে আফ্রিকা কোয়ালিফায়ার্সের পর। যা হবে ২২-৩০ নভেম্বর নামিবিয়াতে। আগামী ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত টি-২০ বিশ্বকাপ চলবে।

গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্য়ান্ড। মার্কিন মুলকে ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস এবং নিউইয়র্ককে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ