বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
খেলাধূলা

ইতিহাস গড়ে বাংলাদেশকে হারাল আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : ২০৬ রানের বিশাল টার্গেট স্পর্শ করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল আরব আমিরাত। প্রথম ম্যাচে ২৭ রানে হেরেছিল স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করে আরব আমিরাত।

সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৯ ওভারে ৯০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১৪ ইনিংস পর টি-টোয়েন্টিতে উদ্ধোধনী জুটিতে ফিফটি পেল বাংলাদেশ।

এসময় মাত্র ২৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তানজিদ। দশম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন তানজিদ। ৮টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫৯ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

চতুর্থ ওভারের শেষ বলে ব্যক্তিগত ১০ রানে জীবন পেয়ে ৪০ রানে আউট হন অধিনায়ক লিটন। অধিনায়ক হিসেবে এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। ৩২ বল খেলে ৩ চার ও ১ ছক্কা মারেন তিনি।

দলীয় ১২৫ রানে লিটন ফেরার পর নাজমুল হোসেন শান্তর সাথে ২৫ বলে ৩৮ এবং জাকের আলিকে নিয়ে ১৩ বলে ৩৪ রানের জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহের পথ তৈরি করেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। ২৪ ম্যাচ পর টি-টোয়েন্টিতে ২শ রানের দেখা পেল বাংলাদেশ। গত বছরের মার্চে সিলেটে শ্রীলংকার ৮ উইকেটে ২০৩ রান করেছিল টাইগাররা। টি-টোয়েন্টিতে এই নিয়ে সপ্তমবার ২শ এবং আরব আমিরাতের বিপক্ষে এটি সর্বোচ্চ দলীয় বাংলাদেশের।

৩টি চার ও ২টি ছক্কায় হৃদয় ২৪ বলে ৪৫, ২টি চার ও ১টি ছক্কায় শান্ত ১৯ বলে ২৭ এবং ১টি চার ও ২টি ছক্কায় জাকের ৬ বলে ১৮ রানে আউট হন। শেষ দিকে শামীম হোসেন ৬ ও রিশাদ হোসেন ২ রানে অপরাজিত থাকেন।

সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ৩ এবং সগির খান ২ উইকেট নেন।

জবাবে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৬১ বলে ১০৭ রানের সূচনা পায় সংযুক্ত আরব আমিরাত। ৩৮ রান করে ফিরেন আরেক ওপেনার মুহাম্মদ জোহাইব।

২৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে আরব আমিরাতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ওয়াসিম। কিন্তু ১৫তম ওভারে দলীয় ১৪৮ রানে বাংলাদেশ পেসার শরিফুল ইসলামের বলে ওয়াসিম আউট হলে লড়াই থেকে ছিটকে পড়ে আরব আমিরাত।

পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় হারের শঙ্কায় পড়ে আরব আমিরাত। কিন্তু টেল এন্ডারদের দৃঢ়তায় শেষ ওভারে জয়ের জন্য ১২ রানের সমীকরণ পায় আরব আমিরাত।

বাংলাদেশ পেসার তানজিম হাসানের করা শেষ ওভারের প্রথম ৫ বল থেকে ১২ রান তুলে অবস্মরনীয় জয়ের স্বাদ পায় আরব আমিরাত।

৯টি চার ও ৫টি ছক্কায় ৪২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন ওয়াসিম। এছাড়া শেষ দিকে ধ্রুব পারাসার ১১ ও হায়দার আলি অপরাজিত ১৫ রান করেন। শরিফুল, নাহিদ রানা ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

আগামী ২১ মে শারজাহ স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর