সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
খেলাধুলা

বিশ্বের এক নম্বর বোলার শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে দারুন ফর্মে আছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। অজি স্পিনার অ্য়াডাম জাম্পার সঙ্গে যুগ্মভাবে শাহিন এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি। ‘জনেরই শিকার সংখ্যা ১৬। শাহিন এবার দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন।

বুধবার দুপুরে আইসিসি (ICC) জানিয়ে দিল যে, এই মুহূর্তে শাহিনই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর বোলার। ক্যারিয়ারে এই প্রথমবার বিশ্বের এক নম্বর হলেন বছর তেইশের লেন্ডি কোটালের বাসিন্দা। অজি নক্ষত্র জোশ হ্যাজেলউডকে পিছনে ফেললেন শাহিন। একেবারে ন’লাফে মগডালে এলেন শাহিন।

গত মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বাবর আজমরা সাত উইকেটে সাকিব আল হাসানদের হারিয়ে, শেষ চারের স্বপ্ন জিইয়ে রেখেছে। এই ম্য়াচে শাহিন ৯ ওভার বল করে ২৩ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। এহেন পারফরম্য়ান্সের পরদিনই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শাহিনকে সুখবর শুনিয়ে দিল।

আইসিসি-র সদ্যপ্রকাশিত ব়্য়াঙ্কিং বলছে যে, শাহিন একে। তাঁর ঝুলিতে ৬৭৩ পয়েন্ট। দুয়ে হ্য়াজেলউড। শাহিনের চেয়ে ১০ পয়েন্ট কম তাঁর। তিনে ভারতের মোহাম্মদ সিরাজ (৬৫৬), চারে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ (৬৫১) ও পাঁচে নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট (৬৪৯)। আইসিসি-র প্রথম দশে একমাত্র ভারতীয় সিরাজ। ১১ নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরা।

বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে ঐতিহাসিক সেঞ্চুরি করেছেন শাহিন। বিশ্বের দ্রুততম পেসার ও তৃতীয় দ্রুততম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। শাহিন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসানকে (০) এলবিডব্লিউ করেই মাইলস্টোন গড়লেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে শাহিন ১০০ উইকেট নিয়েছেন কেরিয়ারের ৫১ তম ম্য়াচে। পেসারদের বিচারে শাহিন এদিন অজি পেসার মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছেন। ২০১৬ সালের অগস্ট মাসের ঘটনা। স্টার্ক শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫২ ম্যাচে শততম একদিনের আন্তর্জাতিক উইকেট ঝুলিতে পুরেছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ