বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক টি-টোয়েন্টি বিশ্বকাপ: - দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড মার্কিন ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ল চিকিৎসা সেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা পাকিস্তানের ২০২৫-২৬ কর বছরে ৪০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
খেলাধূলা

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন, আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : লিটন দাসকে অধিনায়ক করে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ মে) বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। সেই সিরিজে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর থেকে গুঞ্জন উঠেছে আগামী বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন।

এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী। এ ছাড়াও আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছে বিসিবি।

আগামী ১৭ মে আরব আমিরাত ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এই দলটির। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে লিটন বাহিনী।

বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

আগামী জুনের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা।

আরও পড়ুন:

বাংলাদেশ ও আরব আমিরাত সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি প্রকাশ

এই সম্পর্কিত আরো

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

মার্কিন ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ল

চিকিৎসা সেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা পাকিস্তানের

২০২৫-২৬ কর বছরে ৪০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড