শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
খেলাধূলা

তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকরা ‘রোল মডেল’: ফারুক

স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদসহ আরও অনেকে।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘যখন কোন খেলোয়াড় তৈরি হয়, তখন আইডল তৈরি হয়, যাকে আদর্শ মনে করে অন্যরাও এগিয়ে যায়। একসময় আমাদের ফুটবলে এমন হয়েছে। এখন আমরা ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়েছি। আমাদের বেশ কিছু খেলোয়াড় এসেছে যাদের দেখে সব জায়গায় সবাই চিন্তা করে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় হতে পারতাম। তারা এখন রোল মডেল। সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যেসব প্রতিবন্ধকতা আছে এগুলোতে যেন সবাই নজর দেয়।’

নিজের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়ে ফারুক আরও বলেন, ‘আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন চিন্তা করতাম বিকেল ৪-৬টা কখন বাজবে। পড়াশুনা থাকবে, কিন্তু সবার জন্য এটাও গুরুত্বপূর্ণ।’

সারা বছরই যেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের উন্মাদনা থাকে এমনই প্রত্যাশা ফারুকের, ‘আমি আশা করব এই দিবসকে যত উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আমরা পালন করছি, এটার প্রতিফলন যেন সারা বছর আমরা দেখতে পাই।’

এই সম্পর্কিত আরো

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক