রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
খেলাধুলা

লঙ্কা টি-টেনের নিলাম ১০ নভেম্বর

স্পোর্টস ডেস্ক: বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলছে টি-টেন ক্রিকেট। স্বল্প সময়ে ক্রিকেট প্রেমীদের আনন্দদানে টি-টেনের জুড়ি নেই। বিশ্বের নানা দেশের সঙ্গে তাল মিলিয়ে টি-টেনের আসর বসতে যাচ্ছে শ্রীলঙ্কায়।

টি-টেন গ্লোবাল স্পোর্টস ম্যানেজম্যান্টের আয়োজনে ১২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে লঙ্কা টি-টেনের এবারের আসর। নভেম্বরের ১০ তারিখ অনুষ্ঠিত হবে নিলাম। ৫ নভেম্বর পর্যন্ত চলবে প্লেয়ার্স রেজিস্ট্রেশন।

শ্রীলঙ্কার ছয়টি গুরুত্বপূর্ণ শহরের নামে হবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দলের আইকন হিসেবে থাকবে। ছেলেদের টি-টেন শেষে শ্রীলঙ্কায় প্রথম নারী টি-টেনও হতে পারে।

টি-টেন স্পোর্টস ম্যানেজম্যান্টের চেয়ারম্যান শাহজিউল মুলক বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে টি-টেনকে শুধু খেলার বৈধ ফরম্যাট হিসেবেই প্রতিষ্ঠিত করিনি, সবচেয়ে বিনোদনমূলক ক্রিকেট হিসেবেও প্রতিষ্ঠা করি। শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটিং সুপারস্টারদের সরাসরি দেখার দারুণ সুযোগ পেতে যাচ্ছে। আমরা শ্রীলঙ্কায় টি-টেন আনতে পেরে রোমাঞ্চিত এবং আমরা আরও একটি দুর্দান্ত টুর্নামেন্ট আয়োজনে আত্মবিশ্বাসী।’

সর্বশেষ পাওয়া সংবাদ