সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
খেলাধুলা

অবসরের ইঙ্গিত মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক : তিন মাস বিশ্রামে থাকার পর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি সিরিজ়ে দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। রান পাওয়ায় বিশ্বকাপের দরজা খুলেছিল ৩৭ বছরের মাহমুদউল্লাহর সামনে। প্রতিযোগিতায় তিনিই বাংলাদেশের সব থেকে ধারাবাহিক এবং সফল ব্যাটার। সেই মাহমুদউল্লাহ বিশ্বকাপের মাঝে অবসরে ইঙ্গিত দিলেন।

শনিবারের আগে পর্যন্ত চারটি ম্যাচে ১৯৮ রান করেছেন মাহমুদউল্লাহ। শতরান করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফর্মে থাকতে থাকতেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাকিব আল হাসানের দলের অভিজ্ঞ ব্যাটার অবসরের কথা বলেছেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ বলেছেন, ‘‘২০০৭ সালে আমার অভিষেক। অনেক দিন খেলছি আন্তর্জাতিক ক্রিকেটে। আমি ভাগ্যবান, বিশ্বকাপে কয়েকটা শতরান করতে পেরেছি। ক্রিকেট এমন একটা খেলা, যেটা সব সময় বিস্মিত করতে পারে। এ বারের বিশ্বকাপটা খেলার জন্য অনেক পরিশ্রম করেছিলাম। সুযোগ পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাব। সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি দেশের জন্য।’’

১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটজীবনে এ বার দাঁড়ি টানার কথা ভাবছেন মাহমুদউল্লাহ। কবে অবসর নেবেন, তা অবশ্য নির্দিষ্ট ভাবে বলেননি। ৩৭ বছরের ব্যাটার বলেছেন, ‘‘সত্যি বলতে, নিজের শেষ বিশ্বকাপ খেলছি। বাংলাদেশের হয়ে কত দিন খেলব, সেটা নির্ভর করবে কতটা ফিট থাকতে পারব এবং কেমন পারফরম্যান্স করতে পারব তার উপর। হয়তো কয়েক দিন পরে বা খুব তাড়াতাড়িই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাব।’’

বিশ্বকাপের ম্যাচগুলিতে মাহমুদউল্লাহকে ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন সাকিবেরা। ছয় থেকে আট নম্বরের মধ্যে সুযোগ পাচ্ছেন ব্যাট করার। তবু দলের সব থেকে প্রবীণ সদস্যই বিশ্বকাপে মান রাখছেন বাংলাদেশের ক্রিকেটের।

সর্বশেষ পাওয়া সংবাদ