সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
খেলাধুলা

টি-টেনে ভবিষ্যৎ দেখছেন সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বদলে দিয়েছে ক্রিকেটের গতিবিধি। টি-টোয়েন্টির রমরমার মাঝে আসে টি-টেন। বিশ্বজুড়ে নানা দেশে চলছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্টকে ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখেছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।

‘টি-টেন ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ সংস্করণ হয়ে উঠছে এবং এটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। এখন ক্রিকেট পরিসংখ্যানবিদরা এই সংস্করণের তথ্য সংগ্রহে বিনিয়োগ করছেন কারণ এটিকে খেলার ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে’-বলছিলেন সিকান্দার রাজা।

আসছে আবুধাবি টি-টিনে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার চেন্নাই ব্রেভসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন। ২৮ নভেম্বর থেকে শুরু হবে এবারের আসর। আরব আমিরাতের এই টুর্নামেন্টকে ঘিরে রোমাঞ্চ কাজ করছে রাজার মধ্যে।

‘বিশ্বের এই অংশে (আরব আমিরাত) আমি অনেক ভালবাসা এবং সম্মান পাই। আমি অনেক ভালো বন্ধু তৈরি করেছি যারা আমার পরিবারে পরিণত হয়েছে। আমরা প্রায়ই একসাথে সময় কাটাই এবং যোগাযোগের মধ্যে থাকি। সত্যিকার অর্থে এই শহরে আমি দারুণ উপভোগ করি।’

চেন্নাই স্কোয়াড : ইমরান তাহির, জর্জ মানসি, কোব হার্ফট, রিচার্ড এনগ্রাভা, জুনায়েদ সিদ্দিকি, অয়ন খান, ব্রিত্তিয়া অরভিন্দ, কাই স্মিথ, স্টিফেন গাজী, ওবেদ ম্যাককয়, সিকান্দার রাজা, জেসন রয়, চারিথ আসালাংকা, ভানুকা রাজাপাকশে, হাসান আলী।

সর্বশেষ পাওয়া সংবাদ