মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম
দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: - জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান
খেলাধূলা

১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার (৮ মার্চ) বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছর বাংলাদেশ সফরে দুই টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল জিম্বাবুয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন থাকায় টেস্ট বাদ দিয়ে দু’দল টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। বাদ পড়া ঐ দুই টেস্টই এবার খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

টেস্ট সিরিজ শেষে ৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।

সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। এক ম্যাচের টেস্ট ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা।

গেল বছরের মে’তে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

এর আগে ২০০১, ২০০৫, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। সব মিলিয়ে বাংলাদেশ সফরে ১০ টেস্ট খেলে দু’টিতে জিতেছে জিম্বাবুয়ে।

এই সম্পর্কিত আরো

দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত

মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি

বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান