সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
খেলাধুলা

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ৪০ বলে ঝোড়ো সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বুধবার (২৫ অক্টোবর) নেদারল্যান্ডসের মুখোমুখি হয় অসিরা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার ও ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ডাচদের ৪০০ রানের বিশাল লক্ষ্য দেয় অসিরা। মাত্র ২৭ বলে অর্ধশতক ছোঁয়া ম্যাক্সওয়েল সেঞ্চুরিতে পৌঁছান ৪০ বলে। এতেই গড়েন নতুন রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন অসি এই অলরাউন্ডার।

অসি ইনিংসের ৩৯তম ওভারে আউট হন অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিশ। স্কোরবোর্ডে রান তখন চার উইকেটে ২৬৬। ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। পরের ১১ ওভারে অসিরা তোলে ১৩৩ রান, যাতে ম্যাক্সওয়েল একাই করেন ১০৬।

এবারের বিশ্বকাপে গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। এতদিন এটিই ছিল ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। বুধবার সেটি টপকে গেলেন ম্যাক্সওয়েল। পাশাপাশি অস্ট্রেলিয়ার পক্ষেও এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির কীর্তি। আগের রেকর্ডটিও ছিল ম্যাক্সওয়েলের দখলে। ২০১৫ সালে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে ১০২ রান করেছিলেন তিনি। ম্যাক্সওয়েলের আজকের ইনিংসটি সার্বিকভাবে একদিনের ক্রিকেট ইতিহাসে চতুর্থ দ্রুততম শতক।

রেকর্ড গড়া ইনিংস খেলে শেষ পর্যন্ত ৪৪ বলে ৯ চার ও আট ছক্কায় ১০৬ রান করে থামেন ম্যাক্সওয়েল। ফন বিকের বলে সাইব্র্যান্ডের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগেই অবশ্য দলকে তুলে দেন রান পাহাড়ের চূড়ায়।

বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি

গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বল

এইডেন মার্করাম-৪৯ বল

কেভিন ও ব্রায়ান -৫০ বল

গ্লেন ম্যাক্সওয়েল -৫১ বল

এবি ডি ভিলিয়ার্স -৫২ বল

ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি

এবি ডি ভিলিয়ার্স- ৩১ বল

কোরি অ্যান্ডারসব- ৩৬ বল

শহীদ আফ্রিদি- ৩৭ বল

গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বল

সর্বশেষ পাওয়া সংবাদ