সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
খেলাধুলা

আগামীকাল টস জিততে দোয়া চাইলেন সাকিব

খেলাধুলা: আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাপমাত্রা বড় একটা সমস্যা হতে পারে দুই দলের জন্যই। যে কারণে এই ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার সুযোগ পাওয়ার জন্য সমর্থকদের দোয়া করতে বললেন সাকিব আল হাসান।

আজ সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানেই অধিনায়কের চাওয়া টস ভাগ্য যেন বাংলাদেশের সঙ্গেই থাকে। তিনি বলেন, ‘দোয়া করেন, যাতে কাল টসে জয় লাভ করি।’

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘কালকের ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ উঁরুতে চোট পেয়েছিলেন সাকিব। এরপর গেল দিন দশেক বিশ্রামের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন। তবে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে খেলেননি বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল তার।

তবে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেই জানালেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি। সাকিব বলেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ