রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
খেলাধুলা

বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার খবর জানে না বিসিবি

স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগে এনামুল হক বিজয়ের নাম আসায়, দেশত্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই এনামুলের। এমন কোন নির্দেশনা বোর্ড পায়নি এবং দেয়নি। তারা আরও জানায় বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ) তদন্তে সহায়তার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করবে।

বিসিবি বলেছে, ‘স্পষ্টভাবে বিসিবি জানাতে চায়, এনামুলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অবগত নয় বিসিবি এবং এই মুহূর্তে তার বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি পায়নি।’

বিসিবি আরও জানিয়েছে, ‘বিপিএল নিয়ে সম্ভাব্য দুর্নীতি-বিরোধী উদ্বেগ সংক্রান্ত মিডিয়া কভারেজ লক্ষ্য করেছে বিসিবি। বোর্ড খেলার সততা ও স্পিরিট বজায় রাখার প্রতি প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছে। বিসিবি আইসিসি অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টস কঠোরভাবে মেনে চলে এবং যেকোন ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।’

চলমান ঘটনা নিয়ে তদন্তের জন্য দ্রুতই স্বাধীন তদন্ত সংস্থা গঠনের আশ্বাসও দিয়েছে বিসিবি। তারা বলেছে, ‘বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ) বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সততা সংক্রান্ত সব বিষয়ে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তার সাথে তা মোকাবিলাও করছে। তাদের চলমান অংশ হিসেবে বিসিবি এসিইউ-এর তদন্তে আরও সহায়তা প্রদানের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়ায় রয়েছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ