বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল নিউজিল্যান্ড। রোববার (১২ জানুয়ারি) এক ভিডিও বার্তার মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সদস্যদের নাম জানান সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। ঘোষিত দলে জায়গা হয়নি তারকা পেসার ট্রেন্ট বোল্টের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে ২০২২ সালে দেশটির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যান তিনি। বাদ পড়েছেন ওপেনার ফিন অ্যালেনও।

নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের এই দলটি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে। ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই সিরিজে খেলতে পারবেন না লকি ফার্গুসন। তার বদলে স্ট্যান্টবাই হিসেবে নেয়া হয়েছে জ্যাকব ডাফিকে। সবগুলো ম্যাচে নিউজিল্যান্ড পাবে না কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েকেও। তারা এই সময়ে তারা এসএ-২০তে ব্যস্ত থাকবেন।

নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন পেসার বেন সেয়ার্স, উইল ওরুকি, ও অলরাউন্ডার নাথান স্মিথ। কিউই কোচ গ্যারি স্টেড বলেন, ‘এই মুহূর্তে আমাদের হাতে অনেক ভালো ক্রিকেটার আছে। ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা তাই একটু কঠিন ব্যাপারই ছিল। আমরা শেষ পর্যন্ত এমন স্কোয়াড নির্বাচন করেছি যারা পাকিস্তান ও আরব আমিরাতের কন্ডিশনে ভালো খেলবে। এরকম দুর্দান্ত একটা গ্রুপ পেয়ে আমরা গর্বিত। টুর্নামেন্ট শুরুর আগে ত্রিদেশীয় সিরিজটা গুরুত্বপূর্ণ। এই সিরিজেই আমরা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিটা সেরে ফেলব।’

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, ডেভিড কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারেল মিচেল, উইল ওরুকি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সেয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়ং।

সর্বশেষ পাওয়া সংবাদ