সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
advertisement
খেলাধুলা

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

খেলাধুলা: টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে পাত্তাই পায়নি ম্যান ইন গ্রিনরা। হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এমন গো-হারা হারের পর অস্ট্রেলিয়ার মুখোমুখি বাবর আজমের দল।

অজিদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাবর। দলে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে পাকিস্তান। শাদাব খানের জায়গায় ফিরেছেন উসামা মীর।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে অজিরা। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার এবার তারা উইনিং কম্বিনেশন ধরে রেখেছে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। যেখানে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অজিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়। এমনকি বিশ্বকাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১০বারের দেখায় ৬টিতে জিতেছে অজিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ্বকাপে জিতেছে অস্ট্রেলিয়াই।

পাকিস্তান একাদশ- আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ। 

অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যাগনে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ