সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
advertisement
খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৭তম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হাই-ভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।

এর আগে টস জিতেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চোট পাওয়া সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারতের ম্যাচ পেয়ে আসছে ভিন্ন মাত্রা। সম্প্রতি পাক-ভারত লড়াইয়ের চেয়েও বেশি উত্তেজনা এই ম্যাচকে ঘিরে। তবে, এবারের বিশ্বকাপে দুই দলের পরিস্থিতি আলাদা। টানা তিন জয়ে ভারত আছে ফুরফুরে মেজাজে, যেখানে তিন ম্যাচে মাত্র এক জয়ে অনেকটাই চাপে বাংলাদেশ।

মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য বাড়তি প্রেরণা সর্বশেষ এশিয়া কাপ। যেখানে শেষ দেখায় জয়ের হাসি বাংলাদেশই হেসেছিল। এ ছাড়া, দুই দলের সর্বশেষ চার দ্বৈরথের তিনটিতেই জিতেছে সাকিব আল হাসানরা।

বাংলাদেশকে নিয়ে তাই যথেষ্ট সতর্ক ভারত শিবির। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বুধবার (১৮ অক্টোবর) ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বাংলাদেশকে সমীহ করেই বলেন, ‘আমরা তিনটি ম্যাচ জিতেছি। ভালো অবস্থানে আছি। বিশ্বকাপে মোট ৯টি ম্যাচ খেলতে হবে আমাদের। সব ম্যাচই সমান। সবার সমান সম্ভাবনা আছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশকে নিয়েও একই গুরুত্ব থাকবে। আমরা অবগত আছি। নিজেদের উন্নতি নিয়ে ভাবছি।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমরা শেষ দুই ম্যাচে ভালো করতে পারিনি। তবে, নেটে ছেলেরা ভালো অনুশীলন করেছে। পরবর্তী ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব। একটি দল হিসেবে খেলতে হবে সবাইকে। ভারতকে আমরা আগেও হারিয়েছি। এই ম্যাচ নিয়ে আশাবাদী। দলের পরিবেশ বদলে জিতে একটি জয় প্রয়োজন।’

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

সর্বশেষ পাওয়া সংবাদ