বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
খেলাধুলা

ঢাকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক : ঢাকায় পৌঁছেছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী ও ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩ টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই তারকা ফুটবলার এসে পৌঁছান।

ঢাকার রেডিসন হোটেলে বিশ্রাম নিয়ে তিনি সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গণভবনের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এই ব্রাজ্জিলিয়ান কিংবদন্তি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাৎ শুধু কাভার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এরপর সাড়ে ৭টায় সাংবাদিকদের সামনে হাজির হবেন এই তারকা ফুটবলার। র‍্যাডিসনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন পুরুষ ও নারী জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে র‍্যাডিসনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

যেহেতু তামিম একজন ব্রাজিলের সমর্থক এবং বাংলাদেশ ক্রিকেট দলের বড় তারকা, তাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা তামিমের অনুষ্ঠানে থাকার বিষয়টা নিশ্চিত করেছে।

বাংলাদেশে সফর শেষে রাত ১১ টায় দেশ ত্যাগ করবেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রোনালদিনহোর বাংলাদেশ সফরের সুখবরটি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার সোনার বাংলা – আমরা আসছি…।’

সর্বশেষ পাওয়া সংবাদ