বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
advertisement
খেলাধুলা

মুশফিক-রিয়াদের দৃঢ়তায় বাংলাদেশের ২৩৩

খেলাধুলা: বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা নতুন কিছু নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটার প্রমাণ মিলেছে আবারও। কিউই পেসারদের সামনে নাকাল লিটন দাস, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তরা। ৫৬ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশকে টেনে তোলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা দুজন দলের রান দুইশ হওয়ার আগে ফিরলেও শেষদিকে ৪১ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ২৪৫ রানের পুঁজি এনে দিয়েছেন।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের লেংথ ডেলিভারিতে ক্রিজ থেকে বেরিয়ে এসে উড়িয়ে মেরেছিলেন লিটন দাস। ডিপ ফাইন লেগে ম্যাট হ্যানরি জায়গা মতো থাকায় ক্যাচ লুফে নিতে খুব বেশি অসুবিধা হয়নি। ফলে নিজের জন্মদিনে গোল্ডেন ডাক মেরে ফিরে গেছেন সাজঘরে। এমন আউট হওয়ার পর খানিকটা অবাকই হয়েছেন লিটন। বিস্ময় দেখা গেছে বোল্টের চোখেও। লিটন ফেরার পর বোল্টের বলে চার মেরে রানের খাতা খোলেন তানজিদ হাসান তামিম। যদিও টম লাথাম ক্যাচটি লুফে নিতে পারলে আউট হতেন বাঁহাতি এই ওপেনার। 

এরপর আরও তিনটি চার মেরেছেন তানজিদ। দেখে মনে হচ্ছিলো নিজের ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। তবে তরুণ এই ওপেনারকে ইনিংস বড় করতে দেননি লকি ফার্গুসন। ডানহাতি এই পেসারের ফুল লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে থাকা ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন ১৬ রান করা তানজিদ হাসান। এদিকে তিনে নেমে ভালো শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশকে বেশ ভালোভাবেই টানছিলেন তিনি। তবে তার ব্যাটের রান থামিয়েছেন ফার্গুসন। 

ডানহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে ডিপ স্কয়ারের উপর দিয়ে খেলতে গিয়ে টপ এজ হয়ে হ্যানরির হাতে ক্যাচ দিয়েছেন ৩০ রান করা মিরাজ। দ্রুতই আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। গ্লেন ফিলিপসের শর্ট ডেলিভারিতে লেগ সাইডে খেলতে গিয়ে আউট হয়েছেন ৭ রান করে। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের বিপর্যয় সামাল দিয়েছেন মুশফিকুর রহিম। এই জুটির পথে ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক।

খানিক বাদে ফার্গুসনের উপর চড়াও হতে গিয়ে আউট হয়েছেন সাকিব। ডানহাতি এই পেসারের আগের বলে ছক্কা মারা সাকিব পরের বলে বাউন্সার পুল করতে চেয়েছিলেন। তবে টপ এজ হওয়ায় ফিরে যেতে হয় ৪০ রানের ইনিংস খেলে। সাকিব ফিরলেও স্বাচ্ছন্দেই খেলছিলেন মুশফিক। তবে হ্যানরির শর্ট লেংথের স্লোয়ার ডেলিভারি নিচু হওয়ায় খানিকটা বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছেন তিনি। ফলে দারুণ ব্যাটিং করে ৬৬ রানে ফিরে যেতে হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।

মুশফিক ফেরার পর আউট হয়েছেন তাওহীদ হৃদয়ও। বোল্টের নাকল বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট এক্সট্রা কভারে থাকা স্যান্টনারের হাতে ক্যাচ দিয়েছেন ১৩ রান করা এই ব্যাটার। হৃদয়কে ফিরিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বোল্ট। মাহমুদউল্লাহকে সঙ্গ দিয়ে তাসকিন আহমেদ আউট হয়ে ফিরেছেন ১৭ রান করে। মুস্তাফিজুর রহমান ৪ রানের বেশি করতে পারেননি। তবে শেষ দিকে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে বাংলাদেশের পুঁজি ২৪৫ রানে নিয়ে গেছে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ-  ২৪৫/৯ (৫০ ওভার) (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, মুশফিক ৬৬, সাকিব ৪০, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১*)

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ