বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : চলমান দ্বিতীয় টেস্ট চলাকালীনই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দেয়ায় দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা। দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান সূর্যকুমার যাদবের হাতে।

দলে ফিরেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মায়াঙ্ক যাদব। দলে জায়গা ধরে রেখেছেন রিয়ান পরাগ, হার্শিত রানা, নিতিশ রেড্ডির মতো আইপিএলে ভালো করা পারফর্মাররা। তবে, দলে রাখা হয়নি শুভমান গিল ও মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের মতো তারকাদের।

ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড: সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুভে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ