বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খেলাধূলা

২০৩০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৬ দেশে

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে ২০৩০ সালে। আর সে কারনে শতবর্ষীয় আসরকে স্মরণীয় করে রাখার জন্য এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা। ঐ বছর বিশ্বকাপ আয়োজিত হবে তিন মহাদেশের ছয় দেশে।

মরক্কো, পর্তুগাল ও স্পেনে যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপ। তবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও ম্যাচ আয়োজিত হবে।

বুধবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, দক্ষিণ আমেরিকার তিন শহর মন্টেভিডিও, বুয়েন্স আয়ার্স ও অসানসিওনে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের শতবর্ষ আয়োজনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর মাধ্যমে স্পেন ও পর্তুগালের বিডের সাথে সাথে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ের যৌথ বিডে কোন দেশই নিরাশ হলো না।

এ সম্পর্কে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিভক্ত এই বিশ্বে ফিফা ও ফুটবল সবাইকে এক করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এর থেকে ভাল উপায় আর হতে পারেনা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়েকেও এর মাধ্যমে সম্মান জানানো হলো।’

আগামী বছর কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে সবগুলো আয়োজক শহরের নাম ঘোষনা করবে ফিফা।
ল্যাটিন আমেরিকার তিন দেশ অবশ্য শুধু শুরুর তিনটি ম্যাচই আয়োজন করবে। এই দেশগুলো নিজেদের প্রথম ম্যাচগুলো খেলবে নিজ দেশে।

ফিফা সভাপতি এ সময় আরও বলেছেন, ‘২০৩০ সালে আমাদের অনন্য এক বৈশ্বিক পদচিহ্ন থাকবে। তিনটি মহাদেশ আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা; ছয়টি দেশ আর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং উরুগুয়ে। যেখানে বিশ্বকাপের শতবর্ষ স্বাগত জানানো হবে এবং একসঙ্গে সুন্দর খেলাটি উদ্যাপনের সময় সবাইকে ঐক্যবদ্ধ করা হবে।’

এক পর্যায়ে স্পেন ও পর্তুগাল তাদের সাথে বিডে ইউক্রেনকে অন্তর্ভূক্ত করেছিল। গত বছর থেকে রাশিয়ার সামরিক আগ্রাসনে ক্ষতিগ্রস্থ দেশটির পাশে থাকার নিমিত্তে এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। মার্চের মাঝামাঝিতে পাঁচবারের সফল প্রার্থী হিসেবে মরক্কো তাদের সাথে যোগ দেয়। তবে শেষ পর্যন্ত উয়েফা, আফ্রিকান কনফেডারেশন ও কনমেবলের যৌথ সমঝোতায় বিড থেকে ইউক্রেনের নাম প্রত্যাহার করা হয়।
ফিফা আরো জানিয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে মরক্কো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে। ২০২৫ আফ্রিকান নেশন্স কাপের স্বাগতিক হিসেবেও গত সপ্তাহে তাদের নাম ঘোষণা করা হয়।
১৯৩০ সালে মন্টেভিডিও এস্তাদিও সেনটেনারিওতে বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজিত হয়েছিল। ফিফা জানিয়েছে এই স্টেডিয়ামেই শতবর্ষী বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

ওয়ানডে বিশ্বকাপের প্রাইজ মানি ১ কোটি ডলার

দেখে নিন বিশ্বকাপের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়-সূচি

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত