সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

এমসিসি’র ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক : মারলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন সাঙ্গাকারা।

গত ছয় বছর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন গ্যাটিং।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এমসিসির সভাপতি ছিলেন সাঙ্গাকারা। ব্রিটিশদের বাইরে সাঙ্গাকারাই প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন সাঙ্গাকারা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসেবে নিজেকে জড়িয়েছেন তিনি।

সাঙ্গাকারার অধীনে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, জাস্টিন ল্যাঙ্গার, ইয়োইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর এবং রিকি স্কেরিট।

অন্যদিকে এমসিসি’র সভাপতির দায়িত্ব পেয়েছেন মার্ক নিকোলাস। সাঙ্গাকারার জায়গায় দায়িত্ব পালন করবেন নিকোলাস।

সর্বশেষ পাওয়া সংবাদ