সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

ইনজুরিতে সাকিব, আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সংশয়

খেলাধুলা: বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি আফগানিস্তানের বিপক্ষে মূল পর্বের ম্যাচেও সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

জানা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান সাকিব।অনেকটাই ফুলে গেছে তারকা এই ক্রিকেটারের পা। যার কারণে শঙ্কা তৈরি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে।

অ্যাংকেল ইনজুরির কারণেই লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তিনি। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

এদিকে, সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে নেই শান্ত এবং মুস্তাফিজ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ