সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

অতীতের ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : গত দু’দিন দেশের ক্রিকেট পাড়ায় যা ঘটেছে সেগুলো ভুলে বিশ্বকাপ দলের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন।

মূলত ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া তামিম ইকবালের ঘটনার বিষয়ের প্রতি ইঙ্গিত দেন মাহমুদ। তার বাদ পড়া নিয়ে কিছু বিতর্কের জন্ম দিয়েছে। তামিমের বাদ পড়া নিয়ে দেশের ক্রিকেট স্পস্টতই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তামিম তার ইনজুরি না লুকিয়ে সততার প্রমান দেয়ায় এক গ্রুপ তার পক্ষে। অন্য পক্ষটি তামিমের সমালোচনা করে বলছে, দলের ভারসাম্য নষ্ট করেছে সে।

ভারতে মাটিতে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে গুয়াহাটির উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রাক্কালে আজ বিকেলে মাহমুদ বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি । সুতরাং পিছনের ঘটনা ভুলে এখন সময় সামনে তাকানোর।’

তিনি আরও বলেন, ‘যা হওয়া হয়ে গেছে, এসব নিয়ে ভেবে লাভ নেই। অতীতের কথা না ভেবে আমাদের সামনের দিকে মনোযোগ দিতে হবে।’

এমন ঘটনায় অধিনায়ক সাকিব আল হাসানকেও টেনে আনেন ভক্তরা। কারণ দীর্ঘদিন ধরেই সাকিব ও তামিমের মধ্যে সু-সম্পর্ক নেই।

মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল স্পষ্ট করে বলেছে, ইনজুরির কারনে দলে নেয়া হয়নি তামিমকে। পাঁচ বা ছয় ম্যাচ খেলবেন বা অন্য কিছু এমনটা কখনও কাউকে বলেননি তামিম। যেকোন সময় ইনজুরি মাথাচাড়া দিতে পারে- নির্বাচকদের এমনটাই জানিয়েছেন তামিম। এজন্যই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা।

মাহমুদ আরও বলেন, নিজের ব্যথার কথা জানিয়ে আমাকে তামিম বলেছে যদি খেলেন তবে তা ম্যানেজ করেই খেলবেন তিনি।

মাহমুদ বলেন, ‘বিপিএল প্লেয়ার্স ড্রাফটের সময় তামিম আমাকে বলেছিলো, তার ব্যথা আছে এবং তিনি যদি খেলেন তাহলে সেটি নিয়েই খেলতে হবে তাকে। আরও বলেছিলেন, তার অবস্থা সম্পর্কে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডকে জানাবেন তিনি।’

তামিম ইস্যু ভুলে দলের প্রতি আস্থা রাখতে সবাইকে অনুরোধ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদ।

তিনি বলেন, ‘অবশ্যই তামিম দেশ সেরা ক্রিকেটারদের একজন। সবাইকে অনুরোধ করছি এই দলের প্রতি আস্থা রাখতে। এটি আমাদের বিশ্বকাপ দল এবং তারুণ্য এবং অভিজ্ঞতা দিয়ে সাজানো হয়েছে।’

মাহমুদ আরও বলেন, ‘আমাদের একটি স্বপ্ন আছে এবং আমাদের তা বাস্তবায়ন করতে হবে। আমি বিশ্বাস করি দেশের ভাবমূর্তির উন্নতির জন্য সবাই যথাসাধ্য চেষ্টা করবে।’

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে গুয়াহাটিতে ২৯ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।

মাহমুদের মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ দলকে ঐক্যবদ্ধ করতে সহায়ক হবে।

তিনি বলেন, ‘এই দু’টি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মবিশ্বাসী করতে সহায়তা করবে। আশা করি, বিশ্বকাপের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী হতে এই দু’টি ম্যাচে আমরা ভালো খেলবো।’

আরও পড়ুন:

আমি কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না: তামিম

হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

দেখে নিন বিশ্বকাপের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

সর্বশেষ পাওয়া সংবাদ