মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত। এর আগে ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো ভারত। এতে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের ফাইনালে ওঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো দক্ষিণ আফ্রিকাকে।

দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও পাচ্ছে ভারত। এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১ দশমিক ২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিচ্ছে আইসিসি। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পাচ্ছে ২ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি।

অবশ্য রানার্সআপ দক্ষিণ আফ্রিকাও কম পাচ্ছে না। তাদেরও দেয়া হয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা। সেমিফাইনালে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। তারা ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা করে পাচ্ছে।

পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা পেয়েছে। বাংলাদেশের সঙ্গে এই অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

ফাইনাল সেরা হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ বলে ৭৬ রান করায় এই স্বীকৃতি মিলেছে তার। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতেরই জসপ্রীত বুমরাহ। ৮ ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন তিনি।

বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। ফাইনালে উঠতে না পারলেও দলটির দুজন ক্রিকেটার আছেন সেরার তালিকায়। রহমানউল্লাহ গুরবাজ ৮ ম্যাচে ২৮১ রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক, হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি। ৮ ম্যাচে ১৭ উইকেট করে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী আর্শদ্বীপ ও ফজল হক ফারুকী।

আরও পড়ুন:

বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান