January 20, 2026 - 12:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির

বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির

spot_img

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান খরায় ভুগছিলেন বিরাট কোহলি। খরা কাটছিল না বিশ্বকাপেও। ফাইনালের আগে ৭ ম্যাচ ব্যাটিং করে রান তুলেছিলেন মোটে ৭৫। তার মধ্যে দুটি আবার ডাক। সেই কোহলির ব্যাটে চড়েই দীর্ঘ ১৩ বছরের শিরোপা খরা কাটালো ভারত। তার অনবদ্য ৭৭ রানের ইনিংসে বার্বাডোজের কড়া রোদে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা জয়ের উল্লাসে মাতলো টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর ম্যাচ সেরার পুরস্কারও হাতে উঠল কোহলির। কিন্তু এ পুরস্কার নিতে এসেই জানিয়ে দিলেন, দেশের হয়ে আর খেলবেন না টি-টোয়েন্টি ম্যাচ।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে নিজ মুখেই কোহলি বললেন, এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। সৃষ্টিকর্তা মহান। একদিনই পারফর্ম করলাম আর এটা কাজে এলো দলের। এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

পরবর্তী প্রজন্মকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার কথা জানিয়ে কোহলি বলেন, চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলেন, পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।

ফাইনালের দারুণ পারফরম্যান্সে দলকে শিরোপা জেতানোর পর কোহলির অবসরের ঘোষণাটা যেন ধাক্কা হয়েই এলো বিশ্ব ক্রিকেটের জন্য। সঞ্চালক হার্শা ভোগলে আরও একবার প্রশ্ন করলেন তাকে। এবারও কোহলি জানালেন, এবারই তার শেষ। বললেন, এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।

বিশ্বকাপটা জিততে ভারতের মতো দীর্ঘ অপেক্ষা ছিল কোহলির। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সঙ্গেও ছিলেন তিনি। এক যুগেরও বেশি সময় পার করে ভারতের হয়ে আবার পেলেন বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। ম্যাচ শেষে তাই খানিকটা আবেগতাড়িতই ছিলেন কোহলি। বললেন, এত বছর ধরে একটা বিশ্বকাপ জেতার জন্য আমরা অপেক্ষা করেছি। রোহিতের মতো ক্রিকেটারের দিকে তাকিয়ে দেখুন। ৯টা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। আমার সেখানে ৬টা। রোহিত এই ট্রফির যোগ্য। এই মুহূর্তে আবেগ ধরে রাখা কঠিন আমার কাছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...