সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

আর্জেন্টিনাকে ৮ গোলে উড়িয়ে দিলো জাপান

স্পোর্টস ডেস্ক : প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মেয়েদের গোলবন্যায় ভাসায় জাপানের মেয়েরা।

আর্জেন্টিনার পুরুষ দল বেশ শক্তিশালী হলেও নারী ফুটবলে তেমন শক্তিশালী নয় দেশটি। এশিয়া সফরে এসে তারা জাপানের কাছে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়েই ঘরে ফিরছে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম লিড পায় জাপান। তানাকার গোলে এগিয়ে যায় তারা। হাসেগাওয়া পেনাল্টি থেকে গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় জাপান।

দলটিকে ৩-০ গোলে এগিয়ে নেন তাকাহাশি। ৩৯ মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। জাপানের মেয়েদের আক্রমণাত্মক ফুটবলে ৪ গোল হজম করে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে জাপান। ৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে দলের সপ্তম গোল করেন। শেষ মিনিটেও গোল হজম থেকে রক্ষা পায়নি আর্জেন্টিনার মেয়েরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে গোল করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানি মেয়েরা।

আরও পড়ুন:

টি-২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের ৭ ভেন্যু চূড়ান্ত

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কে কত টাকা পাবে

সর্বশেষ পাওয়া সংবাদ