সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

ওয়ানডে র‌্যাংকিংয়ের আটে নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে অষ্টমস্থানে নেমে গেল বাংলাদেশ। টাইগারদের সরিয়ে সপ্তম স্থানে উঠেছে শ্রীলংকা।

চলমান এশিয়া কাপে গ্রুপ ও সুপার ফোর পর্বে দু’টি করে ম্যাচ খেলে মাত্র ১টি জয় পায় বাংলাদেশ। এমন বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। টুর্নামেন্টে তিন হারে রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। আর গতরাতে পাকিস্তানকে হারিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে সপ্তম স্থানে উঠে শ্রীলংকা।

৯২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আজ সুপার ফোরে ভারতকে হারাতে পারলে আবারও সপ্তম স্থানে উঠবে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শ্রীলংকা।

শ্রীলংকার কাছে হারে র‌্যাংকিংয়ে তিন নম্বরে নেমে গেছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ১১৫। ১ রেটিং পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। তবে শুক্রবার রাতেই সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার সুযোগ ছিল ভারতের।

আরও পড়ুন:

ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ