মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিকুর রহিম। বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা যায়, নবাগত সন্তানের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করেন মুশফিক। তারকা এই ক্রিকেটারের স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় পরিবারকে সময় দিতে চাচ্ছেন তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে।’

এর আগে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরেন মুশফিক।

উল্লেখ্য, এশিয়া কাপ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ দল। নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারালেও ফাইনাল খেলার কোনো সুযোগ নেই সাকিবদের সামনে।

সর্বশেষ পাওয়া সংবাদ