মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় বাবর আজম

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ‘মান্থ অব দ্য’ আগস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবর আজম। আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তানি ব্যাটার আজম দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

সতীর্থ সাদাব খান এবং ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরানকে হারিয়ে তৃতীয়বারের মতো এই খেতাবে ভুষিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক।

এই সম্মানে ভূষিত হয়ে রোমঞ্চিত বাবর বলেন, ২০২৩ সালের আগস্ট মাসের আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। আগের মাসটি ছিল আমার ও দলের জন্য দুর্দান্ত। কারণ আমরা কিছু অসাধারণ পারফর্মেন্স করেছি। দীর্ঘ দিন পর পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। মুলতান ও লাহোরে দর্শকদের সামনে খেলতে পারাটা ছিল অসাধারন। মুলতানে নিজ দর্শকদের সামনে দ্বিতীয়বারের মতো ১৫০ রানের মাইলফলক অতিক্রম করতে পারায় আনন্দের মাত্রাটা দ্বিগুন করে দিয়েছে।

পাকিস্তান অধিনায়ক বলেন, এশিয়া কাপের রোমঞ্চকর পর্বের দ্বরপ্রান্তে এসে আসন্ন আইসসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমি আরো বেশী ফর্ম প্রদর্শনের জন্য মুখিয়ে আছি। আমি এবং পুরো দল পাকিস্তানের লাখ লাখ সমর্থকদের আনন্দ দিতে ও মুখে হাসি ফোটাতে চাই।

সর্বশেষ পাওয়া সংবাদ