মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

মুশফিকের সঙ্গে দেশে ফিরেছেন সাকিবও

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের মাঝপথেই পারিবারিক কারণে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের। যে কারণে শনিবার (৯ সেপ্টেম্বর) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরেছেন তিনি।

এদিকে মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও। তবে সাকিবের ঢাকায় ফেরার কারণ এখনও অজানা। তবে এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর। এ ক্ষেত্রে এর আগে কমপক্ষে চারদিন সময় রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সময়ে ঢাকায় সাকিবের কোনো কাজ রয়েছে, যে কারণে ঢাকায় ফিরেছেন ওয়ানডে অধিনায়ক।

অন্যদিকে মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। মূলত দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীর পাশে থাকতে চান।

জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর আবারও একই সঙ্গে কলম্বো ফিরবেন সাকিব-মুশফিক। এরপর ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে খেলবেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ