মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

এশিয়া কাপের মাঝেই দেশে ফিরতে পারে মুশফিক

স্পোর্টস ডেস্ক: চলমান এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয় বাংলাদেশ দল। শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিবরা। সেই ম্যাচ শেষে দেশে ফিরতে পারেন টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। 

জানা যায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় মুশফিক দেশে ফেরার চিন্তাভাবনা করছেন। দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে স্ত্রীর পাশে থাকতে চান তিনি। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। মুশফিকের পারিবারিক এই বিষয়টি দলও গুরুত্বসহকারে নিয়েছে বলে জানা গেছে।

এদিকে, মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে শ্রীলঙ্কায় আনা হবে কি না, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।  

উল্লেখ্য, সুপার ফোরে বাংলাদেশ দল নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে ১৫ সেপ্টেম্বর।  

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ