বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

মেহেরপুরে অগ্রণী ব্যাংকের কোমরপুর শাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অগ্রণী ব্যাংকের কোমরপুর শাখা নামে ব্যাংকের ৯৭২তম নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখাটি উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, পিপিএম-সেবা, স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী তার বক্তব্যে কোমরপুরে নতুন শাখা স্থাপন করায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কর্পোরেট সংবাদ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ